-ইউসুফ আলী
একটি পা নেই ইয়াসমিনের, তবু সে হাঁটতে চায়,
ভাঙা রাস্তার ধারে দাঁড়িয়ে সে আকাশে তাকায়।
জানালা নেই, দরজাও না,
তবু তার চোখে স্বপ্ন—“আমারও হবে ঘর একদিন!”
পৃথিবী নাকি শান্তির গান গায়,
তবু কেন তার উঠোনে শুধু বোমার শব্দ বাজে?
পড়ার বই রক্তে ভিজে গেছে,
সেখানে লেখা, “মানবতা সবার আগে!”
একটি শিশুর মুখে আর হাসি নেই,
সে জানে, ঘুম মানেই মৃত্যু আসতে পারে।
তার খেলার সাথী ছিল এক পুতুল,
আজ পুতুলও চাপা পড়েছে ধ্বংসস্তূপের তলে।
কে বলবে, তারা মানুষ নয়?
কে দেবে জবাব এই ইতিহাসের কাছে?
ফিলিস্তিন আজ প্রশ্ন করে,
মানুষ কি শুধু নামেই মানুষ?


0 comments:
Post a Comment