Pages

Sunday, May 28, 2023

জীবনের খুব খারাপ সময়ে মনে রাখুন এই ৫টি কথা

-

প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো খারাপ সময় পার করতে হয়। হতে পারে তা  প্রিয়জনের মৃত্যু, মা বাবার অসুস্থতা, সাময়িক বেকারত্ব। কিন্তু আপনি কি জানেন, প্রতিটা খারাপ সময়ই আপনার জন্যে ভালো কিছু শিক্ষা নিয়ে আসে? আর সেই সঙ্গে খারাপ সময়ের পর নিশ্চিত ভালো সময় তো আসবেই। কিন্তু খারাপ সময়ে এতোকিছু আসলে নিজেকে বোঝানো যায় না।

-

মনে রাখুন, এই সময়েই জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আপনি পেয়ে থাকেন। তাই ভেঙে না পড়ে শক্ত হাতে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। জেনে নিন জীবনের খারাপ সময়গুলোতে মনে রাখার ৫টি বিষয়, আপনাকে খারাপ সময়টা পার করতে সাহায্য করবে-

-

মানুষ চেনার সেরা সময়:

আপনার চার পাশের মানুষগুলো চিনে নিন দুঃসময়েই। এসময়েই বুঝতে পারবেন কারা আপনার বন্ধু আর কারা নয়। জীবনের সংগ্রামের সময়টা অতটা খারাপ নয় যদি আপনি এ থেকে শিক্ষা নিতে পারেন।

-

রাতারাতি কেউ সফল হয় না:

আমরা সাধারণত অন্যদের সফল জীবন দেখে হতাশ হয়ে পড়ি। কখনোই ভাববেন না যে, আপনি রাতারাতি সাফল্য পেয়ে যাবেন। নিজের পরিশ্রমের প্রতি সৎ থাকুন, লক্ষ্যটাকে ঠিক রেখে এগিয়ে যান। সাফল্য একদিন না একদিন আসবেই।

-

প্রতিটি সংগ্রামেরই একটি শিক্ষা থাকে:

হয়তো প্রতিনিয়ত সংগ্রামের পরও পারিবারিক, ক্যারিয়ার বা অর্থনৈতিক দিক থেকে পাচ্ছেন না সফলতা। আপনার জীবনের ভয়াবহ সংগ্রামের কথা হয়তো আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না। কিন্তু ঝড়ের বেগ বেশি যত বেশিই হোক তা একসময় না একসময় থেমে যাবে। কিন্তু সেই ঝড় বা বিপদের মোকাবেলা কিভাবে করছেন সেটা খেয়াল রাখুন।

-

কারো জীবনই পারফেক্ট নয়:

মনে রাখবেন, কারো জীবনই পারফেক্ট নয়। প্রাপ্তি আর অপ্রাপ্তি মিলেই জীবন। জীবনে উচ্চাকাঙ্খা থাকা ভালো, কিন্তু তার মানে এটি ভেবে বসে থাকা ঠিক নয় যে, জীবনে যা কিছু আশা করছেন তার সবই পাবেন আপনি। পৃথিবীর সফলতম ব্যক্তিদেরও কোনো না কোনো অপ্রাপ্তি থাকেই! স্টিফেন হকিং এর কথাই ভেবে দেখুন।

-

এ সময়টা আপনাকে পরিণত করে তোলে:

এ দুসময়ে আপনি নিজের ব্যক্তিত্বের অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। কেননা, বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনার মনোভাব ও চিন্তাভাবনার গভীরতা আপনাকে পরিণত করে তোলে যেকোনো স্বাভাবিক সময়ের তুলনায় দশ গুণ বেশী। খারাপ আর ভালো সময়ের মিশেলেই জীবন। জীবনকে উপভোগ করুন সব অবস্থাতেই।

💕💕💕💕

শুভসকাল

ধন্যবাদ।

ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করছি।

Saturday, May 27, 2023

সহস্র বছর পরে, আমার এ নীড়ে

সহস্র বছর পরে, আমার এ নীড়ে
থাকবে কি কেউ বসে এমনি বিকেলে?
কবি ও কবিতার সন্ধানে-
হাজার বছর পরে, অবাক এক প্রহরে?
সোনালী বিকেল পরে রবে অগোচরে।
হয়তো, মুগ্ধ বৃষ্টিস্নাত এক সন্ধ্যায়,
কিশোরী তার সব কাজ ফেলে।
আমার এ কবিতার খাতা খুঁজে পেলে
বুঝবে কি? এই চরণ খানা লেখা তার তরে?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট

এটাই দেশের একমাত্র এরোস্পেস বিশ্ববিদ্যালয়, গর্বিত রংপুরবাসী।

এটি আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি ঢাকার আশকোনায় ১১ একর জমির উপর অস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হয়। স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপনের প্রক্রিয়া চলছে। গত ২৬ জুন ২০২২ হতে লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়টির স্নাতক (সম্মান) শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করছে।

স্রোতের উল্টো দিকে ভেসে চলা

 স্রোতের উল্টো দিকে ভেসে চলা আজও ফুরায়নি আমার।

পারিনি মোহের কূলে নোঙ্গর ফেলতে;

যাইনি ডুবে কোন মহাসমুদ্রের তলদেশে।

ভাসছি শুধুই আপন দহনের পারাবার।

একাকী জীবন

 টাকা পয়সা জীবনের সব কিছু নয়, আবার টাকা পয়সা জীবনের অনেক কিছু। আমি আমার মূল্যবান সময় গুলো নষ্ট হতে দেখছি চোখের সামনে। যেগুলো অশ্রু হয়ে ভেসে যাচ্ছে। এগুলো জীবনে আর ফিরে পাবো না। গত ছয় মাস আগেও আমার পড়াশুনার গতি ছিল শতভাগ আর এখন শুন্য।অনেক অনেক আছে। তবে আমার কাছে যেটা চরম বাস্তব সত্য হচ্ছে, আমার চরম বিপর্যয়ের/দুখ-কষ্টের মুহুর্তে আমি ছাড়া আমার আর কেউ নেই। আসলে কেউ থাকেও না, থাকবার কথাও না।