সহস্র বছর পরে, আমার এ নীড়ে
থাকবে কি কেউ বসে এমনি বিকেলে?
কবি ও কবিতার সন্ধানে-
হাজার বছর পরে, অবাক এক প্রহরে?
সোনালী বিকেল পরে রবে অগোচরে।
হয়তো, মুগ্ধ বৃষ্টিস্নাত এক সন্ধ্যায়,
কিশোরী তার সব কাজ ফেলে।
আমার এ কবিতার খাতা খুঁজে পেলে
বুঝবে কি? এই চরণ খানা লেখা তার তরে?
No comments:
Post a Comment